ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ডোমারে পৌর বিএনপি’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ - ০৭:৫৯:৪৭ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিড়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা, ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে, নির্বাচনী প্রচারনা, গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।

পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলীর নেতৃত্বে সোমবার (০৬ অক্টোবর) বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডোমার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের স্টেশন পাড়া ও চিকনমাটি এলাকায় এ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় পৌর বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক ও পৌর কাউন্সিলর কাওছার আলম, পৌর মহিলা দলের সদস্য সচিব আফসানা ইয়াসমিন আশা, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক হাচানুর রহমান রিমুন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও উক্ত কর্মসূচিতে বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।

 

 

আয়শা/০৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad