ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৯:৫০:৫৩ পিএম

ডেস্ক নিউজ : রোববার (৫ অক্টোবর) সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। দুই পর্বের এই সাক্ষাৎকারটি সোম (৬ অক্টোবর) এবং মঙ্গলবার (৭ অক্টোবর) প্রচার করা হবে। দুই দিনই সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি পাওয়া যাবে।

প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চ্যুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এরমধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্লাটফর্মে কথা বলেননি তিনি। তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে আগ্রহের সৃষ্টি করেছে।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। 

 

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪৫

▎সর্বশেষ

ad