ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গাজা শান্তি আলোচনা শুরু হচ্ছে কায়রোতে

Mohon | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৩:৪৭:১৪ পিএম

 আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের নিয়ে কায়রোতে আগামী ৬ অক্টোবর আলোচনা আয়োজন করবে মিশর। বৈঠকের প্রধান বিষয় হবে বন্দি-জিম্মি বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত করা।

বৈঠকে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আলোচনা হবে — বিশেষ করে মাঠ পর্যায়ে কীভাবে বিনিময়টি করা যাবে তা নির্ধারণ করা হবে। ইসরায়েলি প্রতিনিধিদলে থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্যেষ্ঠ উপদেষ্টা ও শিন বেতের এক কর্মকর্তা। হামাস এখনও তাদের পূর্ণ দল প্রকাশ করেনি, কিন্তু প্রাথমিক প্রতিনিধিদল শিগগিরই কায়রো পৌঁছাবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার কায়রোতে যোগ দেবেন। তারা বিনিময় ব্যবস্থাপনা এবং শান্তিচুক্তির অন্যান্য দিক নিয়ে কাজ করবেন।

হামাস নীতিগতভাবে সব বন্দি (জীবিত ও মৃত) মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে, কিন্তু সম্পূর্ণ চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয়নি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.৪৫
▎সর্বশেষ

ad