ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

Mohon | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৩:১১:০৫ পিএম

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হামাস যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিলেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে। শনিবার (৪ অক্টোবর) তিনি জানান, ইসরায়েল গাজা উপত্যকা থেকে প্রাথমিক পর্যায়ে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। হামাস এই প্রস্তাব মেনে নিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হামাস সম্মতি দিলেই জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে। এরপর গাজা থেকে ইসরায়েলের পরবর্তী পর্যায়ের প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে। তিনি একে ‘তিন হাজার বছরের বিপর্যয়ের অবসানের পথে একটি পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

এর আগে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা সম্পন্ন হতে পারে। তিনি আরও জানান, আমি বিবিকে (নেতানিয়াহু) বলেছি, এটা তোমার জয়ের সুযোগ। তার আর কোনো বিকল্প ছিল না, তাই তাকে রাজি হতে হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় সামরিক অভিযান ‘প্রতিরক্ষামূলক অবস্থানে’ নিয়েছে এবং এখন থেকে শুধু স্থলবাহিনীকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আক্রমণ সীমিত থাকবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে আক্রমণাত্মক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ধাপের মধ্যেই সব জিম্মি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.০০
▎সর্বশেষ

ad