ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দার্জিলিংয়ে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

Mohon | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০২:৩২:৩০ পিএম

নিউজ ডেক্সঃ  দুর্গাপূজার পর কলকাতা এবং বাংলা ভাষাভাষী অন্যান্য অঞ্চল থেকে বিপুলসংখ্যক পর্যটক ভারতের দার্জিলিংয়ে ভ্রমণে গেছেন। এরই মধ্যে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু সড়কের মাটি সরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় তাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে অনেক পর্যটক এই দুর্যোগে আটকা পড়েছেন।

প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে অঞ্চলটিতে অনেকে নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, নর্থ বেঙ্গলে টানা ভারী বৃষ্টিতে দার্জিলিং জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। মিরিক ও সুখিয়াপোখরির অবস্থা সবচেয়ে দুর্যোগপ্রবণ। সেখানে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) শনিবার সিকিমের ছয়টি জেলায় রেড অ্যালার্ট জারি করে। এতে মাঝারি বজ্রসহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা জানানো হয়। অবশ্য পরে সতর্কতা কিছুটা শিথিল করা হয়।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত সেতু, রাস্তাঘাট ভেসে গেছে। নদীগুলো উপচে লোকালয়ে পানি ঢুকছে। এই অঞ্চলের আবহাওয়ার কারণে নেপালেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৩৬ ঘণ্টায় সেখানে ২২ জনের প্রাণহানি ঘটেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই অঞ্চলে বৃষ্টিপাত ৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, এর ফলে নর্থ বেঙ্গলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০২.৩০
▎সর্বশেষ

ad