ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সত্যিই কি সানা জাবেদের সঙ্গে সংসার ভাঙছে শোয়েব মালিকের

Anima Rakhi | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ - ১০:৫০:৩৯ এএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ফের শিরোনামে। পাকিস্তানি গণমাধ্যমে জোর গুঞ্জন, মালিকের তৃতীয় সংসারও ভাঙনের পথে। তার স্ত্রী, অভিনেত্রী সানা জাবেদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে দাবি করছে একাধিক সংবাদমাধ্যম।

২০২৪ সালের শুরুর দিকে বিয়ে করেন মালিক ও সানা। কিন্তু মাত্র দেড় বছরের মাথায় তাদের সংসারে নাকি তৈরি হয়েছে বড়সড় টানাপড়েন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ গুঞ্জন আরো বেড়েছে। 

সেখানে দেখা যায়, এক অনুষ্ঠানে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন শোয়েব মালিক, আর পাশেই দাঁড়িয়ে থাকা সানা জাবেদ তাকে পুরোপুরি এড়িয়ে চলছেন। বিষয়টি দেখেই অনেকে মন্তব্য করেছেন, তাদের সম্পর্কে মারাত্মক অশান্তি চলছে।

আবার কেউ কেউ বলছেন— এটি সাধারণ স্বামী-স্ত্রীর ঝগড়ারই অংশ। তবে এখনো এ নিয়ে মালিক বা সানা জাবেদ কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। শোয়েব মালিকের প্রথম বিয়ে হয়েছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে। সেই সম্পর্ক টিকেছিল আট বছর।

এরপর ২০১০ সালে মালিক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে, ইজহান মির্জা মালিক। তবে দীর্ঘ দিন গুঞ্জনের পর ২০২৪ সালে বিচ্ছেদ হয় এ তারকা দম্পতির।

তথ্যসূত্র : গালফ নিউজ।

অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৫০

▎সর্বশেষ

ad