ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কবে থেকে কমবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস

Anima Rakhi | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০৪:৪৪:১২ পিএম

ডেস্ক নিউজ : দেশে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টি আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে এখনও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গণমাধ্যমকে জানান, বর্তমানে গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের ওড়িশা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে দেশে বৃষ্টি হচ্ছে। তিনি বলেন, “বর্ষাও বিদায়ের পথে, তাই শেষ সময়ে বৃষ্টি হচ্ছে। তবে আগামী সোমবার থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে।”

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ওড়িশা ও আশপাশ এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অনিমা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad