ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

উমরা যাত্রীদের যে নতুন নিয়ম মানতেই হবে

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৯:৪৫:১৬ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র উমরার সফরকে শৃঙ্খল করতে সৌদি আরব কর্তৃপক্ষ নতুন নিয়ম জারি করেছে। এখন থেকে উমরা ভিসার আবেদন করার সময়ই মক্কা-মদিনায় হোটেল এবং পরিবহন ব্যবস্থা আগাম করতে হবে। এছাড়া ভিসা হবে না। সাম্প্রতিক সময়ে জেদ্দা ও মদিনা বিমানবন্দরে কড়াকড়ি ও তল্লাশি শুরু হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের ভিসার পাশাপাশি হোটেল বুকিং ও অনুমোদিত পরিবহন কাগজপত্র দেখাতে হচ্ছে।

বাংলাদেশি এক হজ এজেন্সির পরিচালক মাওলানা হুজায়ফা বলেন, উমরা ভিসার আবেদন এখন ‘মাসার’ ডিজিটাল সিস্টেমে করতে হয়, যা ‘নুসুক অ্যাপ’-এর মাধ্যমেও পাওয়া যায়। এখানে হোটেল ও পরিবহনের তথ্য সংযুক্ত করতে হয়। হোটেল অবশ্যই হজ ও উমরা কর্তৃপক্ষের নিবন্ধিত হতে হবে, আর ট্যাক্সি শুধু নুসুক অনুমোদিত পোর্টালের মাধ্যমেই বুক করা যাবে।

কোনো কোনো দেশের নাগরিকদের পর্যটন ভিসা নিয়ে উমরা পালনের চেষ্টা করেন, এটাও করা যাবে না। ট্যুরিস্ট ভিসায় গেলে রিয়াজুল জান্নাতসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বর্তমানে উমরা ভিসার খরচও বেড়েছে। তবে এখন ভিসার আবেদন প্রক্রিয়ায় হোটেল ও পরিবহন বুকিং যুক্ত হওয়ায় হাজিদের আগেই সব প্রস্তুতি নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা উমরা পালনের পরিকল্পনা করছেন, তাদের উচিত ভিসার আবেদন করার সময়ই ফ্লাইট, হোটেল ও পরিবহন বুকিং নিশ্চিত করা, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতায় পড়তে না হয়।

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad