পাকিস্তানকে অল্পতে বেঁধে রাখল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৭:৫৬:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : ছয়জন বোলার ব্যবহার করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। হতাশ করেননি কেউই। স্বর্না-নাহিদাদের দিনে পাকিস্তানও বেশিদূর যেতে পারেনি। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

শুরুতেই এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালেও ১০ ওভারে আসে ৪১ রান। শুরুর ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদা আক্তার। তিন রানের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন মুনিবা আলী (১৭) ও রামিন শারমিনকে (২৩)।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন পাকিস্তানের মেয়েরা। ৭ নম্বরে ব্যাটিংয়ে এসে অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করলেও ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পর আরেক আক্তার স্বর্না স্পিনে ৩ উইকেট তুলে নিলে পাকিস্তানের ৩৮.৩ ওভারেই অলআউট।

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad