ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এক মোটরসাইকেলে ৩ বন্ধু, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের

Mohon | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৪:২৩:৫৭ পিএম

দূর্ঘটনা নিউজ ডেক্সঃ  বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল বামনীগ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৮) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। আহত একই গ্রামের রহিম উদ্দিন ছেলে আকাশ হোসেন (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানগ্রাম রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তিন আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৪.১৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad