ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পুঁজিবাজারে তিনদিনে বাজার মূলধন বেড়েছে ১৬১৪ কোটি

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ১০:৫৯:৩৫ পিএম

ডেস্ক নিউজ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে। চলতি সপ্তাহে পুঁজিবাজারে কার্যদিবস বিবেচিত হবে তিনটি।

এর মধ্যে দুই দিনেই বাজার উর্ধ্বমূখী দেখা গেছে। এতে উভয় বাজারের প্রধান সূচকগুলো ও বাজার মূলধন বেড়েছে। এই তিনদিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬১৪ কোটি টাকার বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছ, গত সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৪১৫ পয়েন্টে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেনদেন শেষে এটি ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস গত বৃহস্পতিবার ছিল ১ হাজার ১৭২ পয়েন্টে। এটি বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এই সময়ের ব্যবধানে ২১ পয়েন্ট কমে ২ হাজার ৮২ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১০৩ পয়েন্টে।

চলতি সপ্তাহের তিন কার্যদিবসে এক্সচেঞ্জটিতে গড় লেনদেন বেড়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬২০ কোটি ১১ লাখ টাকা। গত সপ্তাহে যা হয়েছিল ৫৮৩ কোটি ৭৭ লাখ টাকা।

এই সপ্তাহের তিন কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে যা হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা। 

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৫

▎সর্বশেষ

ad