ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সমালোচনার মুখে মত পাল্টালেন শোয়েব মালিকের স্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ১০:৫২:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চ ছড়ানো এশিয়া কাপে খেলেননি পাকিস্তানের একঝাঁক তারকা। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো জায়গা হয়নি অভিজ্ঞ শোয়েব মালিকের। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন শোয়েবের স্ত্রী সানা জাভেদ। সমালোচনার মুখে মতও পরে পাল্টেছেন।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের কাছে নাকানিচুবানি খেয়ে হারে পাকিস্তান। দুবাইয়ের ওই ফাইনালের পর জনপ্রিয় অভিনেত্রী দাবি করেন, শোয়েব মালিক থাকলে এমন হার দেখত না পাকিস্তান। সানা তার পোস্টে দাবি করেছিলেন, শোয়েবের অভিজ্ঞতা খেলোয়াড় এবং সমর্থকদের জন্য আশার আলো হিসেবে কাজ করতে পারত। শুধুমাত্র মালিকের উপস্থিতিই জয়ের আত্মবিশ্বাস জাগাতে যথেষ্ট হত।

ওই পোস্টটি ভালোভাবে নেয়নি পাকিস্তানের ভক্তরা। তাদের কেউ কেউ পোস্টের পক্ষে কথা বললেও বেশিরভাগ দেখিয়েছেন ক্ষোভ। অভিযোগ ওঠে, পোস্টটি হয়ত শোয়েব মালিক নিজেই করেছেন। এমন সমালোচনার পর চুপ থাকেননি সানা জাভেদ। আরেকটি পোস্টে তিনি পরিষ্কার করেছেন অবস্থান। তিনি ব্যাখ্যা দেন, সিনিয়র খেলোয়াড় যেমন বাবর, রিজওয়ান কিংবা অন্য কেউ দলে থাকাটা তরুণ খেলোয়াড়দের মনোবল বাড়াতে এবং দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ।

 

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad