ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কাপ্তাই লেকে নৌকা ডুবি; ২ মৃতদেহ উদ্ধার; নিখোঁজ-১

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ০৬:৪২:৩৭ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকে রাতের বেলায় আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজের মধ্যে ২ জনের মরদেহসহ মোট তিনজনকে উদ্ধার করা গেলেও এখনো ৫ বছর বয়সী এক শিশু নিখোজ রয়েছে। নিখোঁজ শিশু উদ্ধারকৃত মৃত সালমা বেগমের সন্তান বলে জানাগেছে। দুর্ঘটনায় কবলিত সকলে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দিবাগত রাতে লংগদুর কাপ্তাই হ্রদে এই ঘটনা ঘটে। নিখোজ শিশুকে উদ্ধারে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে। জানাযায়, জনৈক বাসিন্দা আছির উদ্দীন তার স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে গুলশাখালীতে বেড়াতে যান, সেখান থেকে ফেরার পথে মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এসময় ইঞ্জিন চালিত নৌকাবোট বাড়ির কাছাকাছি এসে প্রচন্ড উত্তালতায় হ্রদে পানিতে তলিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দুইজনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও ৫ বছর বয়সী শিশুর খোঁজ এখনো মেলেনি। তাকে উদ্ধারে রাঙামাটি থেকে যাওয়া ফায়ারসার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছেন। উদ্ধার অভিযানের সাথে রয়েছে লংগদু জোন তেজস্বী বীর।

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad