ডেস্ক নিউজ : কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন অনলাইনে মতামত গ্রহণ শুরু করেছে। এ উদ্দেশ্যে চারটি ক্যাটাগরিতে চারটি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে।
১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই প্রশ্নমালাগুলো কমিশনের ওয়েবসাইটে (paycommission2025.gov.bd) পাওয়া যাবে।
অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সাঙ্গে সাক্ষাত করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।
আয়শা/০১ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২৪
