ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

Mohon | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ০১:৩৯:৫৮ পিএম

অপরাধ নিউজ ডেক্সঃ  বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থানায় মামলা করেছেন তরুণী। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বান্দরোড সংলগ্নে শাহিনের সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান শাহিন বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা এবং বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসপাতালের মালিক আজিজুর রহমান শাহিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে সোমবার সন্ধ্যায় ফোন করে হাসপাতালে ডেকে নেন। পরে তিনি চাকরির বিনিময়ে কুপ্রস্তাব দেন। এতে সম্মত না হওয়ায় তাকে একটি কক্ষে আটক করে ধর্ষণচেষ্টা করেন শাহিন। পরে তরুণীর ডাক-চিৎকারে হাসপাতালের অন্যরা এগিয়ে এলে শাহিন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তরুণী নিজেই থানায় হাজির হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/দুুপুরঃ ১২.৩০
▎সর্বশেষ

ad