ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

সিলেটের জব্দকৃত সাদা পাথর নিলামে তুলা হচ্ছে

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:০১:০৪ পিএম

সিলেট প্রতিনিধি : সিলেটের প্রকৃতিক সৌন্দের্যের পর্যটন কেন্দ্র সাদা পাথর হতে লুট হাওয়া পাথরগুলো এখন নিলামে তুলা হচ্ছে। সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক (উপ সচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে। নিলামে অংশ গ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।

নিলামে অংশ নিতে ইচ্ছুকদেও রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একইসাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক। নিলামের শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhet.gov.bd), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhetsadar.sylhet.gov.bd)  এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর (www.bomd.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

 

আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২২

▎সর্বশেষ

ad