ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

রাতে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লিভারপুল-আর্সেনাল

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ - ০৩:৫৫:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দিবে লিভারপুল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।

টানা দুই ম্যাচ জিতে এবারের মৌসুম শুরু করেছে লিভারপুল ও আর্সেনাল। তবে, সেটপিসে আর্সেনালের সাম্প্রতিক সাফল্য চিন্তার ভাঁজ ফেলেছে অলরেড কোচ আর্না স্লটের কপালে।

লিভারপুলের হয়ে দুর্দান্ত শুরু করেছেন নতুন সাইনিং হুগো একিতিকে। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে উড়ে আসা এ ফরাসি তারকা গোল পেয়েছেন নতুন ক্লাবের প্রথম দুই ম্যাচেই।

তবে অ্যানফিল্ডে এক যুগের বেশি জয় নেই আর্সেনালের। এই পরিসংখ্যান ভাঙার সুযোগ এবার গানারদের সামনে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করা গানাররা পরের ম্যাচে লিডস ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

সে ম্যাচে জোড়া গোল করে প্রিমিয়ার লিগে নিজের আগমনী বার্তাও বেশ জোরালোভাবে দিয়েছেন ভিক্টর গিয়োকেরেস। উল্লেখ্য, জয়ী দলের সুযোগ থাকবে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার।

 

 

আয়শা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad