ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের সময় পরিবর্তন

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ - ০৩:০২:১২ পিএম
ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বৈঠকের সময়ে পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বৈঠকটি সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।আজ রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির সঙ্গে বৈঠকটি নির্ধারিত ছিল বিকেল তিনটায়। ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান।

এ প্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি পুনঃনির্ধারণ করে সন্ধ্যা সাড়ে সাতটায় করা হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে হয়তো আলাপ হতে পারে।

তিনি বলেন, তারা তিনটার সময় ডেকেছেন। ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আছে, এটা পূর্বনির্ধারিত। ফলে বিকেল তিনটায় নির্ধারিত বৈঠকটির সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দল যাবে সাড়ে সাতটায়।

এর আগে সাড়ে চারটায় জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ছটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

কুইকটিভি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৩:০২
 
▎সর্বশেষ

ad