ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

হাসনাতের খোঁজ নিলেন ও উপহার পাঠালেন রুমিন ফারহানা

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ - ০২:৫৮:৫৭ পিএম
ডেস্ক নিউজ : সাম্প্রতিক সময়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লার তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। তবে তাদের মধ্যে সেই রাজনৈতিক শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে।ব্রাহ্মণবাড়িয়া সফরে গেলে হাসনাতের খোঁজ নিয়েছেন রুমিন ফারহানা। সেই সঙ্গে উপহারও পাঠিয়েছেন তিনি। আর একে স্বাগত জানিয়েছেন এনসিপি নেতা।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।

হাসনাতের ভাষায়, “তার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি- ওনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের জন্য ওনি কিছু উপহার পাঠিয়েছেন৷ এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।”

এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও কড়া ভাষায় সমালোচনা চলে তাদের মধ্যে।

কুইকটিভি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/দুপুর ২:৫৮
▎সর্বশেষ

ad