ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নুরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

Anima Rakhi | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ - ০৯:৩৭:৩০ এএম

ডেস্ক নিউজ : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি সর্বদা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলা দুঃখজনক ও নিন্দনীয়।

মির্জা ফখরুল নুরের সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

 

 

 

কুইকটিভি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/সকাল ৯:৩৭

▎সর্বশেষ

ad