ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকতে আহ্বান জানালেন তারেক রহমান

Anima Rakhi | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ - ১০:৪৬:০৯ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান করেছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

লন্ডনে সফর শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশে ফেরার পর বিমানবন্দরে তারেক রহমানের পক্ষ থেকে এ বার্তা নেতাকর্মীদের পৌঁছে দেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন এবং লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।’

তিনি বলেন, ‘দলের সবস্তরে শৃঙ্খলা, ঐক্য ও সততার মধ্যে কাজ করার প্রয়োজন আছে। দেশের জনগণের জন্য দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।’

এদিকে, ১২ দিনের সফল লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

কুইকটিভি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/রাত ১০:৪৫

▎সর্বশেষ

ad