ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পুনঃনির্ধারণ

Anima Rakhi | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ - ০৭:৩১:৪৩ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনঃনির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

এর প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) নির্ধারিত সাধারণ ছুটির পরিবর্তে ৬ সেপ্টেম্বর (শনিবার) ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে।

এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না।

ব্যাংক খোলা থাকবে কি না-সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আর আদালতের বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

কুইকটিভি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩১

▎সর্বশেষ

ad