ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সিপিএল : হারার পরেও শীর্ষেই সাকিবের দল

Anima Rakhi | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ - ১১:০৮:২৬ এএম

স্পোর্টস ডেস্ক : সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বড় ব্যবধানে হারলেও ৭ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে (একটি ম্যাচে ফল হয়নি) ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সাকিব আল হাসানে দল। চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ে চার নম্বর থেকে দুইয়ে উঠে এসেছে নিকোলাস পুরানের ত্রিনবাগো।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নেমে বেশি রান করতে পারেনি অ্যান্টিগা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রানেই আটকে যায় দলটি। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে তরি ভেড়ায় ত্রিনবাগো।

অ্যান্টিগার সেরা পাঁচ ব্যাটারের মধ্যে কেবল একজন রান পেয়েছেন। ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪০ করে জোয়েল অ্যান্ড্রু। সাকিব ১৪ বল খেলে ২ বাউন্ডারিতে করেন ১৩ রান। শেষদিকে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ আর উসামা মির ২৬ বলে ৩৪ রান করে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন।

জবাবে ওপেনার কলিন মুনরো (৯) ব্যর্থ হলেও অ্যালেক্স হেলস আর কিয়েসি কার্টির বড় জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় ত্রিনবাগো। কার্টি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৬০ রান। হেলস ৪৬ বলে ৬ চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।

কুইকটিভি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/সকাল ১১:০৮

▎সর্বশেষ

ad