ব্রেকিং নিউজ
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

Mohon | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ - ০৩:৩৯:৫১ পিএম

নিউজ ডেক্সঃ  ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর একে একে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড সামনে আসতে শুরু করেছে। তারই একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন আফ্রিদির ভিন্ন এক রূপ—যা রীতিমতো ভয় ধরানো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তানভীর রাহী বলেন, তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে একরকম, পেছনে পুরো উল্টো। ক্যামেরার বাইরে সে একেবারে ‘ভয়ংকর’ একজন মানুষ।

তিনি আরও জানান, ইউটিউব জগতে অনেকেই আফ্রিদিকে বাঘের মতো ভয় পেতেন। বলেন, আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম, তখন তার আচরণ ছিল সহ্যের বাইরে। রাগ উঠলেই বেল্ট খুলে আমাদের মারত, যেন আমরা মানুষ না—পোষা জন্তু!’ এই ধরনের আচরণেই ধীরে ধীরে আফ্রিদির ‘ভয়ংকর’ দিকটা স্পষ্ট হয়ে ওঠে বলে জানান রাহী।

রাহীর মতে, ‘আমরা চাইছিলাম ও তার মতো থাকুক, আমরাও আমাদের মতো চলি। কিন্তু ও কাউকে ছাড়ত না। ওর মধ্যে প্রতিশোধের আগুন সবসময় জ্বলে। যার মনে এতটা হিংসা, তাকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। গত ২৪ আগস্ট রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

তিনি যাত্রাবাড়ী থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংশ্লিষ্ট একটি হত্যা মামলার ১১ নম্বর আসামি। এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মামলায় ২২ নম্বর আসামি আফ্রিদির বাবা, মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যাকে ১৭ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.৩৫

▎সর্বশেষ

ad