ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বাতিল হচ্ছে রাজনৈতিক বিবেচনায় পাওয়া পরীক্ষা কেন্দ্র

Mohon | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ - ০১:৩০:৪৬ পিএম

নিউজ ডেক্সঃ  বিগত আওয়ামী লীগের সময় রাজনৈতিক বিবেচনায় পাওয়া পরীক্ষা কেন্দ্রগুলো পুনর্বিবেচনা করবে শিক্ষা বোর্ড। সেজন্য সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাশালী মহলের চাপের কারণে গত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও আবার যথাযথ প্রয়োজন থাকা সত্ত্বেও কেন্দ্র স্থাপন করা হয়নি। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায় নানারকম সমস্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিদ্যমান এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্রসমূহ পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের মতামত জানাতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, যোগাযোগব্যবস্থা ভালো, পর্যাপ্ত অবকাঠামো ও নিরাপত্তা প্রাচীরযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র নির্ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই ভেন্যু কেন্দ্র স্থাপন করা যাবে না। এ ছাড়া যে প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে, সেখানকার শিক্ষার্থীরা নিজেদের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠানকেই কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সক্ষমতা থাকতে হবে।

চিঠিটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.২০

▎সর্বশেষ

ad