ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বোমা মেরে উড়িয়ে দেয়া হলো মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু

Anima Rakhi | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ - ১২:২৩:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের একটি ঐতিহাসিক রেলসেতু ‘গোকতেইক’ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে জান্তা সরকার। দেশটির জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলেও অভিযোগ তাদের। রবিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জান্তা সরকারের মুখপাত্র ঝাও মিন তুন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (TNLA) এবং পিপলস ডিফেন্স ফোর্স (PDF)-এর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে রেলসেতুটি উড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মিয়ানমারের মান্দালয় ও উত্তর শান অঙ্গরাজ্যকে সংযুক্তকারী এই রেলসেতুটি আংশিকভাবে ধসে পড়েছে।

ব্রিটিশ শাসনামলে, ১৯০১ সালে নির্মিত গোকতেইক রেলসেতুটি একসময় বিশ্বের উচ্চতম রেলসেতু হিসেবে পরিচিত ছিল। ভূমি থেকে এর উচ্চতা প্রায় ১০২ মিটার (৩৩৪ ফুট)। এটি এখনো মিয়ানমারের সবচেয়ে উঁচু রেলসেতু হিসেবে বিবেচিত। সূত্র : দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।

কুইকটিভি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/দুপুর ১২:২৩

▎সর্বশেষ

ad