ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ০৯:৪৬:৪৬ পিএম

তোবারক হোসেন হোসেন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির পৃথক দুটি অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদসহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬৮ এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গাজিকোনা এলাকায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবৈধ ৬৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে।

অপরদিকে নলুয়াপাড়া বিওপি’র ৬ সদস্যের আরেকটি বিশেষ টহল টিম সদর ইউনিয়নের ডাহাপাড়া এলাকায় অভিযানে মালিকবিহীন অবৈধ ১শ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে। পৃথক এই অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারিরা। তবে দুই অভিযানে সর্বমোট ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, আটককৃত মদ এবং অটোরিকশা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

আয়শা/২৫ আগস্ট ২০২৫/রাত ৯:৩৪

▎সর্বশেষ

ad