ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

রাঙামাটিতে দূর্ঘটনাস্থলে রাম্বল স্ট্রিপ-জেব্রাক্রসিং,সাইন সিগন্যাল স্থাপন করবে সওজ

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ০৬:৫২:৪৪ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি শহরের সোমবার সড়ক দূর্ঘটনায় যুবক নিহতের ঘটনার পর থেকে উক্ত ঘটনাস্থল বায়তুশ শরফ ও পেট্টোল পাম্প সম্মুখের সড়কের দুই ধারে গতিপ্রতিরোধকের জন্য রাম্বুক স্ট্রিপ, জেব্রাক্রসিং নো-পার্কিং সাইন সিগন্যাল স্থাপনের পাশাপাশি ফুটপাত উদ্ধারপূর্বক মেরামত করার উদ্যোগ নিয়েছে রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ।

সোমবার সকালে দূর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা উক্ত কার্যক্রম বাস্তবায়নে তার অধীনস্থদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এসময় তিনি বলেন, রোববার (২৪ আগষ্ট-২০২৫) দুপুরে সংঘঠিত মর্মান্তিক দূর্ঘটনাটি আমার মনে খুবই কষ্ট লেগেছে। তাই আমি ঘটনাস্থলটি পরিদর্শন করতে এসেছি। এখানে এসে দেখলাম এখানে একটি মাদ্রাসার পাশাপাশি ট্রাক টার্মিনালের শ্রমিকদের আনাগোনা রয়েছে।

মাদ্রাসায় প্রতিনিয়তই কোমলমতি শিশুদের আসা-যাওয়া এবং ট্রাক শ্রমিক, ব্যবসায়িদের চলাচল থাকার পাশাপাশি এখানের ফুটপাত দখলে রাখায় রাস্তা সংকুচিত হয়ে যায়। তাই অনাকাঙ্খিত দূর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনাগুলো ঘটছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় রাঙামাটি সড়ক বিভাগের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে বায়তুশ শরফ ও পেট্টোল পাম্প সম্মুখের সড়কের দুই ধারে গতিপ্রতিরোধকের জন্য রাম্বুক স্ট্রিপ, জেব্রাক্রসিং নো-পার্কিং সাইন সিগন্যাল স্থাপনের পাশাপাশি ফুটপাত উদ্ধারপূর্বক মেরামত করার উদ্যোগ নিয়েছি আমরা।

জনাব সবুজ চাকমা জানান, খুব দ্রুত এসব কাজ বাস্তবায়নের জন্য আমার অফিসের সংশ্লিষ্ট্যদের নির্দেশনা প্রদান করেছি। খুব শীঘ্রই পথচারি চলাচল নির্বিঘ্ন করতে ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকা ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হবে বলেও জানিয়েছেন রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

 

 

আয়শা/২৫ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৯

▎সর্বশেষ

ad