ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

চৌগাছায় জামায়াতের উদ্যোগে ভাঙ্গা সড়ক মেরামত

Ayesha Siddika | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ১১:২১:০০ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জামায়াতের উদ্যোগে ভাঙ্গা সড়ক মেরামত কর্মসুচি গ্রহণ করা হয়েছে। জনসাধারণের চলাচলের সুবিধার জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়। রোববার (২৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী বিশ্বখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মসলেহ উদ্দিন ফরিদ এর আর্থিক সহায়তায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর দাখিল মাদ্রাসা থেকে হাজামবাড়ী মোড় পর্যন্ত সড়কে এ কাজ শুরু করা হয়েছে।

এ রোডের সংস্কার কাজ উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা হাফেজ আমীন উদ্দীন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, হাকিমপুর ইউনিয়ন জামায়াতের আমীর আশরাফুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে সড়কটি মারাত্মকভাবে খানা-খন্দে পরিনত হওয়ায় ধীরে ধীরে যান চলাচল ঝুঁকি হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা। বিভিন্ন দফতরে যোগাযোগ করেও দ্রুত কোনো পদক্ষেপ না আসায় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে জামায়াত এলাকার তরুণদের সাথে নিয়ে এ সংস্কার কাজ করেন। সাময়িক সংস্কারের ফলে চলাচল অনেকটা স্বাভাবিক হবে বলে জানান এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:১৯

▎সর্বশেষ

ad