ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে এবার মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ..

Mohon | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ - ০৫:৪৭:৪১ পিএম

নিউজ ডেক্সঃ  সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে এ পাথর জব্দ করা হয়েছে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে যৌথবাহিনী। এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশিক মাহমুদ কবির। এ সময় তার নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের আরডিসি আশিক মাহমুদ কবির।

তিনি জানান, রোববার সকাল থেকে সিলেটের সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ সময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। সিলেটজুড়েই আমাদের অভিযান চলমান রয়েছে। এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ বিকালঃ ০৫.৪৫
▎সর্বশেষ

ad