ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

নামাজে ভুলে শেষ বৈঠক না করে দাঁড়িয়ে গেলে কী করবেন?

Ayesha Siddika | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ - ০৭:২৬:৫৫ পিএম

ধর্ম ডেস্ক : অনেকে জানতে চান, নামাজে ভুলে শেষ বৈঠক না করে দাঁড়িয়ে গেলে কী করবেন?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, বৈঠক বা হাঁটুগেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ। দুই রাকাতবিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ, চার রাকাত ও তিন রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষ বৈঠক ফরজ। নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়া ওয়াজিব, শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত।
 
যে কোনো ফরজ নামাজে শেষ বৈঠক না করে কেউ যদি তৃতীয়, চতুর্থ বা পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায় অর্থাৎ ফজরের নামাজে দ্বিতীয় রাকাতের পর বৈঠক না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, মাগরিবের নামাজে তৃতীয় নামাজের পর বৈঠক না করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যায় অথবা জোহর, আসর ও ইশার নামাজে চতুর্থ রাকাতের পর বৈঠক না করে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে সিজদায় যাওয়ার আগ পর্যন্ত ভুল বুঝতে পারলে তার করণীয় হলো ওই অবস্থা থেকেই বৈঠকে ফিরে আসা এবং এ ভুলের কারণে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করা।
 
যদি অতিরিক্ত রাকাতের সিজদা করে ফেলার আগে ভুল বুঝতে না পারে, তাহলে সাহু সিজদার মাধ্যমে আর ওই ভুলের প্রতিকার করা যাবে না। এ রকম ক্ষেত্রে ওই নামাজ নফল হিসেবে আদায় হবে। সিজদায় গিয়ে বা সিজদার পর ভুল বুঝতে পারলে নামাজির করণীয় হলো যথা নিয়মে শেষ বৈঠকের মাধ্যমে ওই নামাজ নফল হিসেবে শেষ করা এবং ফরজ নামাজটি নতুনভাবে আদায় করা।

 

 

আয়শা/১৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad