ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পাহাড় আর সমুদ্রের মাঝে দীঘির স্নিগ্ধ উপস্থিতি

Ayesha Siddika | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৩৫:০৭ পিএম

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজের ব্যস্ততার ফাঁকে একটু ফুরসত পেলেই প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান। আর সেই ভ্রমণের আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিতে ভুলেন না ভক্তদের সঙ্গে।

এবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটি কাটানোর আমেজে ও ফুরফুরে মেজাজে ধরা দিলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে একটি অভিজাত রিসোর্টের সুইমিংপুল পাড়ে ও বারান্দায় ফুরফুরে মেজাজে পোজ দিতে দেখা গেছে। 

তার পরনে রয়েছে হালকা পেস্ট বা বাসন্তী ঘাসের রঙের নজরকাড়া লং গাউন, যার হাতা ও গলায় চমৎকার সূচিকর্মের কাজ করা। পেছনে বিস্তীর্ণ সবুজ পাহাড় আর সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে দীঘির স্নিগ্ধ উপস্থিতি ও মিষ্টি হাসি সহজেই নজর কেড়েছে নেটিজেনদের। 
ছবিগুলোর ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না থাকলেও তার প্রাণবন্ত ভঙ্গিই জানান দিচ্ছে কক্সবাজারের মনোরম পরিবেশ বেশ উপভোগ করছেন তিনি। কোনো ছবিতে তিনি মিষ্টি হাসিতে ফ্রেমবন্দী হয়েছেন, আবার কোনোটিতে মৃদু বাতাসে চুলে হাত বুলিয়ে পাহাড় ও প্রকৃতির ছোঁয়া অনুভব করছেন।
দীঘির এই নতুন লুকের ছবিগুলো পোস্ট হতেই কমেন্টবক্সে উপচে পড়ছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও প্রশংসা। দীঘির রূপ ও ব্যক্তিত্বের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘তুমি মানুষটাও যেমন সুন্দরী, তোমার ব্যবহারটাও ততটাই সুন্দর! সত্যি তুমি অসাধারণ।’ আরেক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে।’

 

 

আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad