ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

২০৪ বাংলাদেশিকে ঢুকতে দিলো না মালয়েশিয়া

Anima Rakhi | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ - ০৯:৫০:১৯ এএম
ডেস্ক নিউজ : কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কেএলআইএ-তে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (এমসিবিএ) সমন্বিত অভিযানে বিভিন্ন দেশের ২২৯ বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০৪ জনই বাংলাদেশি নাগরিক।মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৭৬৪ জন বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ২২৯ জনকে প্রবেশের শর্ত পূরণ না করায় ফিরিয়ে দেওয়া হয়।

প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে ২০৪ জনই বাংলাদেশি। এছাড়া ভারতের ১৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তানের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন ও কম্বোডিয়ার ২ জন নাগরিক ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবেশে বাধা দেওয়া ২২৯ জন প্রবেশশর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

এমসিবিএ জানিয়েছে, বুধবার ভোরে ঢাকা থেকে তিনটি ফ্লাইটে কেএলআইএ-তে পৌঁছানো ৬৬ জন বাংলাদেশিকেও প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণ হিসেবে ভুয়া হোটেল বুকিং, ফেরার টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হওয়াকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে- ভুয়া হোটেল বুকিং উপস্থাপন করা, ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়া।

সংস্থাটি এক বিবৃতিতে জানানো হয়, সবাই দেশে অবৈধভাবে থাকার এবং কাজ করার জন্য প্রবেশ সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।

এমসিবিএ জানিয়েছে, প্রবেশপথ নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশিদের পাচারের প্রচেষ্টায় জড়িত কর্মকর্তাদেরসহ যে কোনো পক্ষের বিরুদ্ধে আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

কুইকটিভি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/সকাল ৯:৫০
▎সর্বশেষ

ad