ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

কেবিনে অতিরিক্ত তাপমাত্রা, ২০ মিনিট উড়েই ঢাকায় ফিরল ফ্লাইট

Mohon | আপডেট: ১১ আগস্ট ২০২৫ - ০৫:৫৫:০৯ পিএম

নিউজ ডেক্সঃ  এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ফিরে আসতে হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে চট্টগ্রামগামী বিজি ৬১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমান সূত্র জানিয়েছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া বিমানের একটি ফ্লাইট ২০ মিনিট উড়ে আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। মূলত কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় পাইলট উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

সূত্র আরও জানায়, বিমান বহরের ড‍্যাস-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। ২টা ৫৫ মিনিটে সেটি আবার ঢাকায় ফিরে আসে।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১১ আগস্ট ২০২৫/বিকালঃ ০৫.৫০

▎সর্বশেষ

ad