ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে যুবদল কর্মীকে হত্যা..

Mohon | আপডেট: ১০ আগস্ট ২০২৫ - ০১:৪৬:১৭ পিএম

অপরাধঃ  সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ আগস্ট) রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি হোসাইন আমুড়া ইউনিয়নের আজিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, রনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এখনও কোনো মামলা হয়নি।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/দুপুরঃ ০১.৪৫

▎সর্বশেষ

ad