ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

হামজার পাসে ফাতায়ুর গোল, জয় পেল লেস্টার সিটি

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ০৬:১২:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগেই গ্রীষ্মকালীন দলবদল এবং প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। ইংলিশ চ্যাম্পিয়নশিপে নামার অপেক্ষায় থাকা লেস্টার সিটি ইতোমধ্যে ছন্দ খুঁজে পেয়েছে। সর্বশেষ প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে তারা। এ ম্যাচে একটি গোলের অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী।

গত মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেললেও নতুন মৌসুমে লেস্টারের হয়ে নিয়মিত খেলছেন হামজা। তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন থাকলেও প্রাক-মৌসুম প্রস্তুতিতে একাদশে জায়গা পেয়ে নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন এই ডিফেন্ডার।

রবিবার লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে বলের দখলে দুই দল সমানে সমান থাকলেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। লেস্টার ১০টি শটের ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, অন্যদিকে ফিওরেন্টিনা ৭টি শট নিয়েও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের ২৯ মিনিটে এল খানুসের পাস থেকে জর্ডান আইয়ু গোল করে লেস্টারকে এগিয়ে দেন। এরপর ৩৬ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত। হামজা চৌধুরীর পাস থেকে অসাধারণ গোল করেন আব্দুল ফাতায়ু। ডান প্রান্ত দিয়ে উঠে দুর্দান্ত ক্রস বাড়ান হামজা, যা নিয়ন্ত্রণে নিয়ে একক প্রচেষ্টায় ফিওরেন্টিনার রক্ষণকে পরাস্ত করেন ২১ বছর বয়সী ফাতায়ু।

রাইটব্যাক পজিশনে খেলা হামজা ম্যাচজুড়ে ছিলেন প্রাণবন্ত। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও রেখেছেন চোখে পড়ার মতো ভূমিকা। ৭৫ মিনিটে কোচ এনজো সিফুয়েন্তেস তাকে তুলে নিয়ে মাঠে নামান তরুণ বেন নেলসন।

আগামী ১০ আগস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে শেফিল্ড ওয়েনসডের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করবে লেস্টার সিটি। 

কুইকটিভি/অনিমা/৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad