ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাসপোর্ট ও চুক্তিপত্র সুরক্ষায় কুয়েত দূতাবাসের নতুন উদ্যোগ

Ayesha Siddika | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ০৫:০৯:৪৮ পিএম

ডেস্ক নিউজ : মঈন উদ্দিন সরকার সুমন

রোববার (৩ আগস্ট) কুয়েতের বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ। এতে বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্ধারিত কনভেনশন এবং কুয়েতের প্রচলিত শ্রম আইন অনুযায়ী, একজন অভিবাসী কর্মীর পাসপোর্ট ও নিয়োগ চুক্তিপত্র একটি স্বতন্ত্র ও সার্বভৌম ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য হয়, যা কর্মীর হেফাজতে থাকা আবশ্যক। তবে বাস্তবে দেখা গেছে, কুয়েতের বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মীদের কাছে তাদের নিজ নিজ পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্র হস্তান্তর করা হয় না।

 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে, বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক গৃহীত একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগের আওতায় বর্তমানে বিভিন্ন কোম্পানির আবাসন স্থল সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যাচাই করা হচ্ছে যে, সংশ্লিষ্ট কর্মীদের কাছে তাদের পাসপোর্ট এবং চাকরির চুক্তিপত্রের কপি রয়েছে কিনা। দূতাবাসের এই হস্তক্ষেপের ফলে এরইমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি তাদের নিয়োজিত বাংলাদেশি কর্মীদেরকে এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র হস্তান্তর করেছে।
 
দূতাবাস জানিয়েছে, যদি কোনো কোম্পানি এখনো বাংলাদেশি কর্মীদের নিকট তাদের নিজস্ব পাসপোর্ট এবং চাকরির চুক্তিপত্রের কপি হস্তান্তর না করে, তবে সে বিষয়ে লিখিত অভিযোগ দূতাবাসের হটলাইন নম্বর অথবা ই-মেইল ঠিকানার মাধ্যমে দ্রুত জানানো যাবে।
 
হটলাইন নম্বর: +৯৬৫৫৫৪৩৭৬৫৪, +৯৬৫৫৫৪৩৭৬৭৫, +৯৬৫৫৫৪৩৭৬০০

 

 

আয়শা/৪ আগস্ট ২০২৫/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad