ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সোমবার বাড়তে পারে শীত

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ১০:৫৮:১০ পিএম

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তর বলেছে, সোমবার আবার দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কমে শীত কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে শীতের অনুভূতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আজ।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী মঙ্গলবার বা পরদিন বুধবার থেকে দিন-রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি খানিকটা বাড়তে পারে। বুধ বা বৃহস্পতিবার দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে। তবে বিস্তৃত পরিসরে শৈত্যপ্রবাহ আসতে পারে আগামী ১৯ বা ২০ জানুয়ারি থেকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গল বা বুধবার থেকে মূলত দিন ও রাতের তাপমাত্রা কমে শীত খানিকটা বাড়তে পারে।

বুধবার দেশের দু-একটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে। ১৯ বা ২০ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ কিছুটা বিস্তৃত পরিসরে আসতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৫৮

▎সর্বশেষ

ad