ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

এক বৈঠকে দুইবার তাশাহুদ পড়লে করণীয় কি?

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ১২:১৭:৫৬ এএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে যদি আত্তাহিয়াতুর কিছু অংশ পড়ে যদি আবার আত্তাহিয়াতু পড়ি তাহলে কি সাহু সেজদা আসবে?

আর প্রথম বৈঠকে দুইবার তাশাহুদ পড়ার কারণে পরবর্তী ফরজের জন্য দাঁড়াতে দেরি হয়েছে, এজন্য সেজদায়ে সাহু দিতে হবে। কিন্তু যদি প্রথমবার তাশাহুদের কোনো অংশ ভুল হয় তাহলে তার সংশোধনের নিমিত্তে সেই অংশটুকু পুণরায় পড়া যাবে।

আর মুক্তাদি যদি প্রথম বৈঠকে একাধিকবার তাশাহুদ পড়ে তাহলে তার কারণে নামাজের কোনো ক্ষতি হবে না। কেননা ইমামের দাঁড়ানো আগে যেহেতু মুক্তাদীর পরবর্তী রাকাতে দাঁড়ানোর সুযোগ নেই তাই তিনি ওই সময়ে পুণরায় তাশাহুদও পড়তে পারেন।

পক্ষান্তরে নামাজের শেষ বৈঠকে যদি কেউ একাধিকবার তাশাহুদ পড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। শেষে সেজদা সাহুও দিতে হবে না। ইমাম, মুক্তাদি, মুনফারিদ সকলের জন্য একই বিধান প্রযোজ্য। তবে তাশাহহুদ একবার পড়াই নিয়ম। তাই ইচ্ছাকৃতভাবে এমনটি করবে না।

 

 

আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১২:১৫

▎সর্বশেষ

ad