ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়ে সব ব্যাংককে চিঠি

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ০৩:৩০:৪৫ পিএম

ডেস্ক নিউজ : ব্যাংক কর্মকর্তাদের ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ অংশ নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল ৫ আগস্ট ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্‌যাপন হবে। এই উৎসব সফল করতে সব ব্যাংককের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সব ব্যাংককে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে গতকাল রবিবার।

চিঠি পাওয়ার পর তারুণ্য উৎসবে অংশ নিতে ব্যাংকগুলোর পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় দুপুর ১টার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই শোভাযাত্রা সফল করতে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য।

এমতাবস্থায় নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে ‘তারুণ্যের উৎসব ২০২৫ ব্যানারে ওই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।’

এদিকে আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশের সব তপসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ কারণে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকে কার্যক্রম বন্ধ থাকবে।

কুইকটিভি/অনিমা/৪ আগস্ট ২০২৫/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad