ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইমরান খানের মুক্তির দাবিতে ৫ আগস্ট আন্দোলনে নামছে পিটিআই

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ১০:২০:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা দিয়েছেন, আগামী ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে, তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রোববার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংবিধান ও আইনের আওতায়। আমরা সংঘাত চাই না, চাই ন্যায়বিচার। আমাদের দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করছি।’

২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হয়েছিলেন ইমরান খান, যেটিকে পিটিআই তাদের রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। সেই দিনটিকে সামনে রেখে এবার দলজুড়ে শুরু হচ্ছে নতুন আন্দোলনের ডাক। আসাদ কায়সার বলেন, ‘ইমরান খানের মুক্তি চাইলে এক ঘণ্টার মধ্যেই তা সম্ভব, কিন্তু তিনি কোনো আপস করবেন না।’

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান দলের সব নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে একমাত্র লক্ষ্য হিসেবে ৫ আগস্টের আন্দোলনে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন।

গান্ডাপুরের পদত্যাগ নিয়ে জল্পনা

এদিকে, পিটিআই নেতার নির্দেশে খাইবার পাখতুনখাওয়া (কে-পি) প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

কে-পি সরকারের মুখপাত্র ফারাজ মুগল জানান, ‘প্রাদেশিক সরকার পুরোপুরি পিটিআই প্রতিষ্ঠাতার আস্থাভাজন। তিনি চাইলে গান্ডাপুর সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন।’

তবে গান্ডাপুরের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো ইমরান খানের পক্ষ থেকে আসেনি।

সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, ইমরান খান বলেছেন, ‘যদি আলি আমিন গান্ডাপুর শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে তাকে সরে দাঁড়াতে হবে।’

সন্ত্রাসে বিপর্যস্ত খাইবার পাখতুনখাওয়া

২০২৫ সালের প্রথম সাত মাসে খাইবার পাখতুনখাওয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রদেশজুড়ে ৪৭৬টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যাতে ১২১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০১ জন আহত হন।

পাশাপাশি, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যদেরও ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে ৬৬ জন পুলিশ সদস্য, ১০ জন লেভিস সদস্য, ৪৮ জন ফ্রন্টিয়ার কর্পস সদস্য এবং ৫৫ জন অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।

পিটিআই আগামী ৫ আগস্ট দেশব্যাপী কর্মসূচি পালন করতে যাচ্ছে—এমন এক সময়ে যখন পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট একসঙ্গে তীব্র আকার নিচ্ছে। এই প্রেক্ষাপটে আন্দোলনটি কতটা প্রভাব ফেলবে, সে দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:১৯

▎সর্বশেষ

ad