ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন রুট

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ১০:০৮:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য ফর্মে আছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ধারাবাহিক রান করে যাচ্ছেন। টেস্টে ৩৯তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭তম সেঞ্চুরি হাঁকালেন রুট। 

রোববার (৩ আগস্ট) ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরির আগেই বিশ্ব রেকর্ড গড়েছেন রুট। এদিন বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ তারকা। 

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট, আর সেই শটেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। প্রথম ইনিংসে ২৯ রান করা রুটের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রুটই একমাত্র ব্যাটসম্যান যিনি ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার ৬৯তম ডব্লিউটিসি ম্যাচ। এ তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটারের এই রানে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় ৫২-এরও বেশি।

শুধু এই মাইলফলকই নয়, চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন ছুঁয়েছেন রুট। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এছাড়া কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:০০

▎সর্বশেষ

ad