ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

এ মাসে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৯:১০:৩৬ পিএম

ডেস্ক নিউজ : ছুটি নিয়ে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সুখবর। এ মাসেই তারা টানা ৫ দিনের ছুটি পেতে পারেন। মাত্র দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে এ সুযোগ। জানা গেছে, সরকার আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি।

এদিকে ৫ আগস্টের সাধারণ ছুটির দুদিন পর অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তো থাকছেই। এ ছাড়া দুই ছুটির মধ্যে বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ ও ৭ আগস্ট দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচদিনের ছুটি মিলতে পারে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন’ করা হবে। দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad