ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই: রাকিবুল

Anima Rakhi | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৫:৩৫:৩৬ পিএম

ডেস্ক নিউজ : ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। রোববার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে সূছনা বক্তব্যে তিনি এই কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন,‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এখন সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক নেতারাও মঞ্চে রয়েছেন।

রাকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

এদিকে সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই শাহাবাগে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকেন তারা। দলীয় নিষেধ থাকলেও দিতে থাক স্লোগান। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় শাহাবাগ ও এর আশেপাশের রাস্তা।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কুইকটিভি/অনিমা/৩ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad