ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না, কই যাবো আমরা? বললেন শবনম ফারিয়া

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ১০:২৩:২৪ পিএম

বিনোদন ডেস্ক : দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফারিয়া। তিনি লিখলেন ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না।’

অভিনেত্রী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

নিজেকে সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে শবনম ফারিয়া আরও লেখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!!!’

শবনম ফারিয়ার এই পোস্টে ধরা পড়েছে নাগরিক হতাশা ও রাষ্ট্রীয় সংকটের প্রতিফলন। স্ট্যাটাসের একাংশে তিনি বাংলাদেশের পাসপোর্ট সংকটের দিকটিও তুলে ধরে বলেন, ‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?’
 
টেলিভিশনে বিজ্ঞাপনে কাজের মাধ্যমে শোবিজপাড়ায় পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে নাটকে অভিষেক হয় তার। ক্যারিয়ারে সিনেমাতেও কাজ করেছেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে সিনেমা জগতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেত্রী। 
  

 

 

আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad