ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে: সালাহউদ্দিন

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১০:২২:১৯ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (৩০ জুলাই) জাতীয়  ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিকে ধোঁকা দেয়ার মতো চিন্তা মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে। কমিশনের দেয়ার সুপারিশ ২ বছরের মধ্যে সংসদে বাস্তবায়নের অঙ্গীকার দেয়ার প্রস্তাবে আমরা একমত। আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষা ও শহীদদের রক্ত উপেক্ষা করে আর কোনো রাজনৈতিক দল ভিন্নভাবে রাজনীতি করার সাহস দেখাবে না।

 
সালাহউদ্দিন আহমদ আশাবাদ জনিয়ে বলেন, বাংলাদেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা চাই দেশে যেন আর কোনো ফ্যাসিবাদের আবির্ভাব না হয়। দুই মেয়াদ প্রধানমন্ত্রী, স্বাধীন নির্বাচন কমিশন এগুলো বিএনপির প্রস্তাব। তত্ত্বাবধায়ক সরকার বিধান যেন গণভোটে দেয়া হয় সে বিষয়ে আমরা প্রস্তাব করেছি।
 
এ সময় নারীদের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে মোট আসনের ৫ শতাংশে সরাসরি নারীদের মনোনয়ন দেবে বিএনপি। বিএনপির প্রস্তাব ৫০টি সংরক্ষিত ও ৫ শতাংশ সরাসরি ভোটে নারী প্রতিনিধি যেন নির্বাচন হয়। পর্যায়ক্রমে তা ১০০ আসনে উন্নীত করার দাবি জানিয়েছি আমরা। 

কতগুলো প্রস্তাবে একমত হয়েছে বিএনপি

এ সময় বিভিন্ন সংস্কার প্রস্তাবনার কোনগুলোতে বিএনপি একমত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার এখানে শেষ নয়, এটি চলমান প্রক্রিয়া। জাতীয় ঐক্যমত কমিশনের আগে ৬টি কমিশন গঠন করা হয়। এরমধ্যে সংবিধান সংস্কার কমিশনের ১৩১টি প্রস্তাবের মধ্যে বিএনপি ১১৫টি, দুদক বিষয়ক ৪৭টি প্রস্তাবের মধ্যে ৪৬টিতে, প্রশাসন সংস্কারের ২০৮ প্রস্তাবের ১৮৭টি একমত ও ১১টি দ্বিমত, বিচার বিভাগ সংস্কারে দেয়া ৮৯ প্রস্তাবের মধ্যে ৬২টি, নির্বাচন কমিশন বিষয়ক ২৪২টি প্রস্তাবের মধ্যে ১৪১টিতে একমত, ১৪টিতে আংশিক একমত এবং ৬৪টিতে ভিন্নমত জানিয়েছে বিএনপি। এছাড়া পুলিশ সংস্কারে ১০৮টি প্রস্তাবে বিএনপি একমত হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

 

 

আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ১০:২০

▎সর্বশেষ

ad