ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১০:১৪:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার পরপরই  হাওয়াই দ্বীপপুঞ্জে ১ থেকে ১.২ মিটার (৩.৩ থেকে ৩.৯ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে শুরু করে। যদিও কেন্দ্রটি পরবর্তী আপডেটে জানায়, রাজ্যে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার সান ফ্রান্সিসকো বে এলাকার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১টা ১২ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলে প্রথম ঢেউ আছড়ে পড়ে। এর পাশাপাশি, রাজ্যের উপকূলবর্তী অ্যারিনা কোভ এলাকাও সুনামির প্রভাবে আক্রান্ত হয়েছে এবং ঢেউগুলো ধীরে ধীরে দক্ষিণ দিকের উপকূলেও ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, সুনামির ঢেউ ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, আলাস্কার উপকূলেও আঘাত হেনেছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে ‘সর্বোচ্চ সুনামি সতর্কতা’ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় জরুরি সেবা আক্রান্ত স্থানগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। 

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি থাকা রাশিয়ার কামচাটকা অঞ্চলে এর আগে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে, যার ফলে কিছু ভবন পানিতে ডুবে গেছে। দ্বীপাঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানের উপকূলবর্তী বা নদীর পাশে বসবাসরত বাসিন্দাদেরও নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। তবে পূর্বে জারি করা সুনামির ‘সর্বোচ্চ সর্তকতা’ নামিয়ে ফেলে শুধু সতকর্তা জারি করা হয়েছে। 

প্রশান্ত মহাসাগরীয় বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা

রাশিয়ার পূর্বাঞ্চল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটির কেন্দ্র শনাক্ত করা হয়েছে। এই ভূমিকম্পকে অন্যতম শক্তিশালী বলা হচ্ছে, যার প্রভাবে রাশিয়া ছাড়াও ল্যাটিন আমেরিকা, পূর্ব এশিয়ার উপকূলীয় দেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

 

 

আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad