ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

১৪৯ রানেই অলআউট জিম্বাবুয়ে

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১০:০৫:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই নাজেহাল অবস্থা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় ৬০.৩ ওভারে মাত্র ১৪৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বুধবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হ্যানরির তোপের মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে দেড়শো রানের আগেই ইনিংস গুটায় জিম্বাবুয়ে।

দলের হয়ে অধিনায়ক ক্রেগ আরভিন সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া ৩০ রান করেন তাফাদজওয়া সিগা। ২৭ রান করেন নিগ ওয়েলস। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৩৯ রানে ৬ উইকেট শিকার করেন। ২০ রানে ৩ উইকেট নেন নাথান স্মিথ।

জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড। এরিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। দলকে এগিয়ে নিচ্ছেন দুই ওপেনার ‍উইলি ইয়াং ও ডেভন কনওয়ে।

 

 

আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad