ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে লুইস দিয়াজ

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৬:৪৯:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : কলোম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ লিভারপুলে সাড়ে তিন বছর কাটিয়ে এবার যোগ দিলেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে।

২০২২ সালের শুরুতে এফসি পোর্তো থেকে যোগ দেয়ার পর দিয়াজ লিভারপুলের জার্সিতে চারটি বড় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার মধ্যে রয়েছে সদ্যসমাপ্ত মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা।

দ্রুত গতি, ড্রিবলিং দক্ষতা ও আক্রমণের নানা পজিশনে খেলার ক্ষমতা দিয়ে শুরু থেকেই এক্স লিভারপুল কোচ ক্লপের আস্থাভাজন হয়ে ওঠেন ‘লুচো’ নামে পরিচিত এই উইঙ্গার।

তার প্রথম মৌসুমেই তিনি করেন ৬ গোল ও ৪ অ্যাসিস্ট, খেলেন ২৬ ম্যাচে। সেই মৌসুমেই ক্লাবকে এনে দেন কারাবাও কাপ ও এফএ কাপ। দিয়াজ দুই ফাইনালেই ছিলেন শুরুর একাদশে। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার দেখে শেষ হয় তার প্রথম মৌসুম।

পরবর্তী মৌসুমে গুরুতর হাঁটুর ইনজুরির কারণে তার গতি কিছুটা কমে যায় এবং তিনি কেবল ২১টি ম্যাচ খেলতে পারেন।

পরে ৭ নম্বর জার্সি পরে ফিরলেও ধীরে ধীরে নিজের সেরা ফর্ম ফিরে পান। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তিনি খেলেছেন মোট ১০১ ম্যাচ, করেছেন ৩০ গোল এবং ১০টি অ্যাসিস্ট।

২০২৩-২৪ মৌসুমে আবারও লিগ কাপ জিতেছে লিভারপুল। সেই মৌসুম শেষে ক্লপ বিদায় নেন এবং নতুন কোচ হিসেবে আসেন আর্নে স্লট।

স্লট দিয়াজকে প্রথাগত উইঙ্গার থেকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে ব্যবহার শুরু করেন, আর এতে দারুণ ফল মেলে— লিভারপুলের হয়ে দিয়াজের সবচেয়ে গোলবহুল মৌসুম এটি, যেখানে তিনি দলকে আগেই লিগ শিরোপা নিশ্চিত করতে সাহায্য করেন।

এই সফল অধ্যায়ের শেষে এবার বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে তার নতুন যাত্রা শুরু হচ্ছে।

সূত্র: লিভারপুল ক্লাবের ওয়েবসাইট থেকে অনূদিত।

 

 

কুইকটিভি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

▎সর্বশেষ

ad