ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৫:১৮:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : এবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দুঃসাহসিক কীর্তি গড়লেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। মঙ্গলবার (২৯ জুলাই) ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেন পাবনার সাগর ও কিশোরগঞ্জের হিমেল। জুলাই মাসের প্রথম সপ্তাহে দুই সাঁতারু লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে স্লট বুকিং ছিল তাদের। বৈরী আবহাওয়ার জন্য কয়েকবার পিছিয়েছে সময়।

এর আগে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের তিনজন সাঁতারু। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। 

১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

 

 

কুইকটিভি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad